বাংলাদেশের খবর

আপডেট : ৩১ August ২০১৯

ছয় মোটর সাইকেলসহ ২টি দোকান পুড়ে ছাই


কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে অগ্নিকাণ্ডে ছয়টি মোটর সাইকেলসহ দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলা পরিষদ সড়কের মেসার্স আলম ট্রেডার্স ও কামরুল অটো ওয়ার্কসপে আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসসহ উপজেলা ও থানা প্রশাসনকে অবহিত করে। ততক্ষণে দোকানের ভিতরে থাকা ৬টি মোটর সাইকেলসহ দোকানে থাকা মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বদিউল আলম ও কামরুল ইসলাম তাদের একমাত্র উপার্জনের ব্যবসা প্রতিষ্ঠানটি হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন।

মুরাদনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১