বাংলাদেশের খবর

আপডেট : ৩০ August ২০১৯

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনা প্রতীকী ছবি


সিরাজগঞ্জের এনায়েতপুরে সিএনজি ও ব্যটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে রুহুল আমিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছে । এসময় আহত হয়েছে অনন্তত ৬ জন।

শুক্রবার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে বেতিল এলাকায় এদুর্ঘটনা ঘটে। আহতদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।

নিহত রুহুল আমিন এনায়েতপুরথানার খুকনী ইউনিয়নের সোনাতলী গ্রামের সাইদুর রহমানের ছেলে।

এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) শহিদুল ইসলাম জানান, বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে বেতিল এলাকায় সিএনজি ও ব্যটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ বাধে এতে ৭ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। দুপুর তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১