বাংলাদেশের খবর

আপডেট : ১৫ August ২০১৯

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আবির হোসেন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় দক্ষিন পাড়া সর্দার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আবির ওই বাড়ীর নাসির উদ্দিনের একমাত্র ছেলে।

জানা গেছে, এ দিন সকালে পরিবারের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় শিশু আবির। পরে তাকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে আনার পূর্বে শিশুটির মৃত্যু হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১