আপডেট : ১৫ August ২০১৯
ভিডিওর বাইরে অডিও গান প্রকাশের ঘটনা এখন বিরল। উল্টো গান কিংবা মিউজিক ভিডিওর বাজার দখল করে নিয়েছে নাটক কিংবা ওয়েব সিরিজগুলো। সে সময়ে দেশের প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি প্রকাশ করেছে এক ডজন তারকাসমৃদ্ধ অডিও গান। প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বরাবরই তারা অডিও গানকে গুরুত্ব দিয়ে আসছেন। তার ভাষ্যে, ‘বাংলা গান বাঁচাতে হলে অডিও গানের গুরুত্ব বাড়াতে হবে। মিউজিক ভিডিও কখনোই ভালো গানের ধারক হতে পারে না। আগে ভালো গান হতে হবে, পরে ভিডিও। সেই ধারাবাহিকতায় এবারো আমরা মিউজিক ভিডিওর পাশাপাশি প্রকাশ করেছি দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের নিয়ে এক ডজন নতুন অডিও গান।’ সিএমভি’র ঈদ আয়োজনে অডিও গানের তালিকায় রয়েছে তাহসান, মিনার, ইমরান, ঐশী, কর্ণিয়া, রেহান রসুল, মাহতিম সাকিব, তাহসিন, শফিকুল প্রমুখ। গানগুলোর শিরোনাম হলো- ভালো আছি (তাহসান), আমি উড়বো না (মিনার), ভুলে যেতে শিখিনি (ইমরান), তোকে যখন মনে পড়ে (মাহতিম সাকিব), যদি আমি না থাকি (ঐশী), হয়নি বলা ভালোবাসি (কর্ণিয়া), ভাবতে ঘেন্না লাগে (শফিকুল), পরাজয় (রেহান রসুল), ইচ্ছে আবেগ (তাহসিন) প্রভৃতি। সিএমভি সূত্র জানায়, এই গানগুলো লিরিক ভিডিও আকারে ধারাবাহিকভাবে উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। এ ছাড়া দেশের প্রায় সবকটি মুঠোফোন মিউজিক অ্যাপ-এ প্রকাশ পাচ্ছে। একই ব্যানার থেকে এর মধ্যে প্রকাশ পেয়েছে এই ঈদের আলোচিত দুই মিউজিক ভিডিও। একটি কাঙালিনী সুফিয়ার ‘প্রেমিক বাঙাল’, অন্যটি ইমরান ফিচারিং গানের রাজা শফিকুলের ‘ভাবতে ঘেন্না লাগে’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১