বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০১৯

‘বাংলাদেশের সানি লিওন’


বাংলাদেশের বিনোদন জগতের অতি চেনামুখ নায়লা নাঈম। গ্লামার আর ফ্যাশনে টেক্কা দিতে পারেন বলিউডের তারকাদেরও। নায়লা নাঈম পেশায় একই সঙ্গে চিকিৎসক ও মডেল। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যম নায়লাকে এ সময় বাংলাদেশের সানি লিওন হিসেবে আখ্যা দিয়েছে। পত্রিকাটি দাবি করেছে, নায়লার জাদুতে মাতোয়ারা দর্শক বাংলাদেশের ‘সানি লিওন’ বলে ডাকেন। তাকে নিয়ে একটি ফটো গ্যালারির আয়োজন করেছে এ সময়। সেখানে তার তথ্যে বলা হয়েছে, ১৯৯৫ সালে জন্ম নায়লার। মডেলিংয়ের মাধ্যমেই ক্যারিয়ার শুরু করেছিলেন। এর পর অভিনয়ের জগতে হাতেখড়ি। মিউজিক ভিডিও, টেলিভিশনের অনুষ্ঠান, ফিল্ম থেকে আইটেম সং-সবকিছুতেই নায়লায় মজে আছে দর্শক।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই মিডিয়াতে কাজ করার ইচ্ছে ছিল নায়লার। একসময়ের বিখ্যাত মডেলদের দেখে এই ইচ্ছেটা আরো প্রবল হয়। ডেন্টাল কলেজে পড়ার সময় মনে হয় পড়াশোনার পাশাপাশি কিছু করার সুযোগ আছে, তখন থেকেই মডেলিং করার কথা ভাবতে শুরু করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১