আপডেট : ২৯ July ২০১৯
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় সোমবার পদ্মা নদীতে ডুবে সিয়াম মন্ডল (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার নতুন পাড়া গ্রামের আব্দুল হালিম মন্ডলের ছেলে। স্থানীয় নজরুল ইসলাম বাবু জানান, সোমবার সকাল ৯টার দিকে সিয়াম পদ্মা নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় সে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুজাখুজি শুরু করে। এ পরিস্থিতিতে বেলা সাড়ে ১০টার দিকে পদ্মা নদী দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় তার লাশ ভেসে ওঠে। শিশু সিয়ামের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১