বাংলাদেশের খবর

আপডেট : ২৯ July ২০১৯

চবিতে মশা নিধনে ছাত্রলীগ


ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। ইতোমধ্যে এ রোগে আক্রান্ত মৃত্যুবরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত রাখতে মশা নিধনে নেমেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃত্বে সোমবার দুপুরে আমানত হল থেকে মশা নিধন অভিযান শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং হলগুলোর আশপাশে মশা মারার ওষুধ দেন তারা।

এ সময় সভাপতি রেজাউল হক রুবেল বলেন, সাধারণ শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কাজ করবে। যেসব অভিযোগ-অসুবিধার কথা শিক্ষার্থীরা তুলে ধরবেন, আমরা সেগুলো সমাধানের চেষ্টা করে করে যাবো।

তিনি বলেন, বর্তমানে অন্যতম সমস্যা ঢাকাসহ সারা দেশে অসহনীয় মশার উপদ্রব। অনেকেই ডেঙ্গুতে আক্রান্তও হয়েছেন। আমাদের  প্রথম পদক্ষেপ হিসেবে আমরা মশা নিধন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের আরও যেসব অসুবিধা আছে সবগুলো সমাধানে আমরা কাজ করে যাব।

এডিস মশার মাধ্যমে ডেঙ্গুর জীবাণু মানুষের শরীরে আসে। ২০০১ সালে এই রোগে অনেক মানুষের মৃত্যু হয়। এরপর সচেতনতা বৃদ্ধিতে মৃত্যুর হার কমলেও ঢাকায় এবছর এ রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা অতীতের ইতিহাস ছাড়িয়ে গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১