বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০১৯

বজ্রপাতে ৮ শিশু নিহত


ভারতে বিহারে বজ্রপাতে আট শিশু মারা গেছে। গত শুক্রবার বিহারের নওয়াদায় ধনাপুর গ্রামে দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো ১০ শিশু।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার দুপুরে ধনাপুর গ্রামের কয়েকজন শিশু স্থানীয় একটি মাঠে খেলছিল। সে সময় হঠাৎ করে ভারী বৃষ্টি শুরু হলে আশ্রয় নেয় একটি গাছের নিচে। এ সময় বজ্রপাত হয় ওই গাছের ওপর। এতেই মৃত্যু হয় ৮ শিশুর। এ ছাড়া আহত হয় আরো ১০ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১