আপডেট : ২৮ June ২০১৯
বরগুনার রিফাত শরীফের হত্যাকারীদের ধরতে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। হিলি ইমিগ্রেশন ওসি ফিরোজ কবির জানান, ফেসবুক, টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকারীরা হিলি ইমিগ্রেশন বা সীমান্ত এলাকা দিয়ে যেন ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। হত্যাকারীরা আমাদের নজরে আসলে তাদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, গত বুধবার সকালে বরগুনা শহরের কলেজ রোড এলাকায় সদও উপজেলার লবণগোলা গ্রামের দুলাল শরীফের ছেলে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রিফাত হত্যার ঘটনায় ১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন তার বাবা দুলাল শরীফ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১