আপডেট : ২২ June ২০১৯
আবারো এক নাটকে চার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকটির নাম ‘যমজ-১২’। এটি পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকটি আগামী ঈদুল আজহায় আরটিভিতে প্রচার হবে। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এটি একটি সিক্যুয়াল নাটক। আগের নাটকটি দর্শকের কাছে সমাদৃত হওয়ায় আবারো এর সিক্যুয়াল নির্মিত হয়েছে। দর্শকের আগ্রহের কথা পরিকল্পনায় রেখে নির্মাতা নাটকটি নির্মাণ করেছেন। আমি সাধ্যমতো আমার চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শকের ভালো লাগলেই আমাদের সবার সম্মিলিত পরিশ্রম সার্থক হবে।’ অন্যদিকে ঈদের কয়েকদিন পর থেকেই শুটিংয়ে নিয়মিত হয়েছেন এ অভিনেতা। খণ্ড নাটকের পাশাপাশি প্রচারচলতি কয়েকটি ধারাবাহিকের শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গান ও কবিতা লেখেন মোশাররফ করিম। সম্প্রতি নতুন কয়েকটি গান লিখেছেন এ অভিনেতা। এক সময়ে মঞ্চ নাটকে নিয়মিত কাজ করলেও এখন টেলিভিশন নাটকে ব্যস্ততার জন্য মঞ্চে কাজ করা হয় না তার। এ ছাড়া শিগগির নতুন ছবিতে চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১