বাংলাদেশের খবর

আপডেট : ১৮ June ২০১৯

দুর্ঘটনার শিকার চবি ডিনের গাড়ি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডিনের গাড়ি দুর্ঘটনা শিকার হয়েছে। তবে দুর্ঘটনায় গাড়িতে থাকা কেউ হতাহত হয়নি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসার সময় হাটহাজারী থানাধীন লালিয়ারহাট কালু শাহ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম আবু নোমান এবং একই অনুষদের  প্রভাষক ফয়সাল বিন মনির গাড়িতে ছিলেন।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম আবু নোমান জানান, কালু শাহের মাজারের সামনে  হঠাৎ করে আমাদের গাড়ির পেছন থেকে শব্দ শুনতে পাই। এরপরেই আমাদের গায়ে গাড়ির কাচ ভাঙ্গা এসে লাগে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. রাশেদ-উন- নবী  জানান, গাড়ি দুইটি ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। গাড়ির পেছনের অংশে প্রায় ২  লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  মালিক পক্ষ এসেছে। ক্ষতিপূরণ দিয়ে  গাড়ি ছাড়িয়ে নিয়ে যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১