আপডেট : ১৩ June ২০১৯
দুরন্ত টেলিভিশনে প্রতি সপ্তাহে প্রচার করা হয় মজার মজার সব সিনেমা। আগে শিশুরা অ্যানিমেটেড সিনেমা শুধু ইংরেজি ভাষাতেই দেখতে পারত। এতে উপভোগের মাত্রা যেন ঠিকমতো পূরণ হয় না। তাই দুরন্ত টেলিভশনের প্রতি সপ্তাহের বাংলায় ভাষান্তরিত নতুন সিনেমাগুলো যেন শিশুদের আনন্দ বিনোদনে যোগ করেছে নতুন মাত্রা। আর তা যদি হয় জলদস্যু নিয়ে, তাহলে তো কথাই নেই! দুরন্ত টেলিভিশনে আজ বৃহস্পতিবার প্রচার করা হবে সিনেমা ‘দ্য পাইরেটস! ব্যান্ড অফ মিসফিটস’। ছবির গল্পটি এক আজব জলদস্যু দলের। সাগরের ঢেউয়ে ঢেউয়ে ঘুরে বেড়ানো দলপ্রধান খুব অভিযানপ্রিয়। তার শুধু একটাই ইচ্ছা, বর্ষসেরা জলদস্যু প্রতিযোগিতায় বিজয়ী হওয়া চাই। আর এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য পুরো দলটিকে সাগর ছেড়ে আসতে হয় লন্ডনের কুয়াশাচ্ছন্ন রাস্তায়। এরপর ঘটে চলে অদ্ভুত সব ঘটনা। জলদস্যুদের দুঃসাহসিক অভিযান নিয়ে সিনেমা ‘দ্য পাইরেটস! ব্যান্ড অফ মিসফিটস’ প্রচার হবে আজ দুপুর ৩টায়
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১