বাংলাদেশের খবর

আপডেট : ০৮ June ২০১৯

নদীতে গোসলে করতে গিয়ে প্রাণ গেল শিশুর


জামালপুরের সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি আক্তার ওই গ্রামের হারুন মিয়ার মেয়ে।

পারিবারিক সুত্র জানায়, বৃষ্টি শুক্রবার দুপুরে বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দুই ঘন্টা অভিযান চালিয়ে বিকেল ৬টার দিকে তার লাশ উদ্ধার করে।

ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন রতন বিষয়টি নিশ্চিত করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১