আপডেট : ১৫ April ২০১৯
এলআরবি ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে বালাম অ্যান্ড লিগ্যাসি। আজ সোমবার থেকে বিষয়টি নিশ্চিত করেছে ব্যান্ড কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তের ব্যাপারে জানানো হয়েছে প্রয়াত আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা এলআরবি নামটি ব্যবহার না করার জন্য বিশেষ অনুরোধ জানান। এখন থেকে এলআরবি ব্যান্ডের জায়গায় বালাম অ্যান্ড লিগেছি ব্যান্ড হয়ে মঞ্চ মাতাতে দেখা যাবে দলটিকে। এর আগে, ১৪ এপ্রিল ২০১৯ রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুনর্গঠিত ব্যান্ড এলআরবির নতুন লাইন আপ ঘোষণা করা হয়। সেখানে বালামকে মূল ভোকাল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১