আপডেট : ১২ March ২০১৯
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে প্রবেশ করায় এক যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গতকাল সোমবার ঘোষণা ছাড়াই পিস্তল ও সাত রাউন্ড গুলি নিয়ে বিমানবন্দরে ঢোকেন চৌগাছা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী। এ সময় তাকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি চৌগাছার ফুলসারা ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান। শাহজালাল বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূর সিদ্দিকি বলেন, অস্ত্র নিয়ে প্রবেশ করলেও কোনো ধরনের ঘোষণা দেননি তিনি। পরবর্তী সময়ে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তার অস্ত্র শনাক্ত করেন। জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তার বিরুদ্ধে মামলা করার পর তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১