বাংলাদেশের খবর

আপডেট : ২৭ February ২০১৯

ফরিদগঞ্জে অস্ত্রসহ ২ ইয়াবা ব্যবসায়ী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে পিস্তল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ ছবি : বাংলাদেশের খবর


চাঁদপুরের ফরিদগঞ্জে অস্ত্রসহ ২ শীর্ষ ইয়াব ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ। ২৬ ফেব্রুয়ারী গভীর রাতে পৌরসভাধীন কাছিয়ারা পাটওয়ারী বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো চরসাফুযা গ্রামের নুরুল ইসলামের ছেলে জহির ও বালিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাকিল। এর মধ্যে জহিরের কাছ থেকে একটি বিদেশী পিস্তল (এমএম ৭.৬৫) ও ২৭ পিস ইয়াবা ও শাকিলের কাছে ১৩ পিস ইয়াবা পাওয়া যায়। আটক জহির পুলিশের তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী।

ফরিদগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ জানান, আসামী জহির ৮টি মাদক মামলার আসামী এর মধ্যে তার বিরুদ্ধে ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

আমারা দীর্ঘ দিন ধরে তাকে ধরার জন্য অভিযান পরিচালনা করে আসছি। আটক ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১