আপডেট : ০৯ February ২০১৯
নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আঙ্গুলের ইনজুরির কারণে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ খেলা হচ্ছে না তার। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার বিবিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ব্যাট করার সময় আঙ্গুলে ব্যথা পান সাকিব। রাতে সে ব্যথা আরো তীব্র হয়। উল্লেখ্য, আগামী ১৩ ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। প্রথম পর্বে ৮জন ক্রিকেটার যাওয়ার পর আজ বাকিদের যাওয়ার কথা। কিন্তু ইনজুরির কারনে যেতে পারছেননা সাকিব আল হাসান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১