বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৯

দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প্রতিনিধির পাঠানো ছবি


নেত্রকোনার দুর্গাপুরে পৌর শহরের বিভিন্ন স্থানে সড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাদ্যে ভেজাল রোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রসাশন। আজ রোববার বিকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ।

এ সময় পৌর শহরের মধ্য বাজার, পান মহল, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থানে সড়কের উপর দোকান বসায় ও মিষ্টি দোকানে ভেজাল দেওয়ার অভিযোগে মোট ১১টি দোকানে ৩১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ বলেন, ফের সড়কের উপর দোকান বসালে বা খাদ্যে ভেজাল দেওয়া দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১