বাংলাদেশের খবর

আপডেট : ২৮ January ২০১৯

দৌলতদিয়ায় ট্রাফিক সচেতনতায় র‌্যালি

দৌলতদিয়ায় ট্রাফিক সচেতনতায় র‌্যালি করা হয় ছবি : বাংলাদেশের খবর


ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় সোমবার বিকেলে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার থেকে পুলিশ সেবা সপ্তাহের আনুষ্ঠানিকতা শুরু হলেও গুরুত্ব বিবেচনায় ঘাটে এ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে অংশ গ্রহণ নেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।

বিকেল সাড়ে ৪টায় দৌলতদিয়া পুলিশ বক্সের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে টার্মিনাল হয়ে পূণরায় সেখানে এসে শেষ হয়।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন, ডিআই-১ মির্জা আবুল কালাম আজাদ, ডিবি’র ওসি কামাল হোসেন, গোয়ালন্দ ঘাট থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম প্রমুখ। র‌্যালিতে পুলিশের বিপুল সংখ্যক সদস্য ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১