আপডেট : ২৭ January ২০১৯
আমেরিকার ওয়াশিংটনের ভারজিনা শহরে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশের আমিয় চৌধুরী (২৮) নামে এক যুকবের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার আমেরিকা সময় বিকাল ৪টা এবং বাংলাদেশ সময় গত শুক্রবার ভোর ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আমিয় চৌধূরী ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের পানঞ্জিপহরী গ্রামের মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন চৌধুরী বাবর মিয়ার একমাত্র ছেলে। নিহত পরিবারের বরাত দিয়ে আমিয় চৌধুরীর ফুতাতো ভাই বাংলাদেশ জাতীয় ক্রীকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ চৌধুরী লিপু এ তথ্য নিশ্চিত করেন। আমেরিকার ওয়াশিংটনের ভারজিনা শহরে স্থানীয় সময় বৃস্পতিবার বিকাল ৪টায় আমিয় কাজ শেষ অফিস থেকে নিজে গাড়ি যোগে বাসায় ফিরছিলেন। এসময় বিপরীত পাশ থেকে আরেকটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দিলে আমিয় গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আজ রোববার রাত ১১টায় তার লাশ রাজধানী ঢাকার উত্তরায় আনা হবে। আগামীকাল সোমবার সকাল ১১টায় তার নিজ গ্রাম নবাবগঞ্জ উপজেলা শিকারীপাড়া ইউনিয়নের তৌফাজ্জল হোসেন চৌধূরী কলেজে মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর তার নিজ বাড়িতে শেষ জানাজা দিয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১