বাংলাদেশের খবর

আপডেট : ১২ January ২০১৯

কচুয়ায় গৃহবধুকে ধর্ষনের দায়ে গ্রেফতার ২


চাঁদপুরের কচুয়ায় এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার কচুয়া থানার ওসি মো. আতাউর রহমান ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কালচোঁ গ্রামের মিজান(৪৫) ও মাসনীগাছা গ্রামের নেয়ামত উল্যাহ (৩৫)।  আজ শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার পনশাহী এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে।  

ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে শুক্রবার বিকেলে কচুয়া থানা একটি মামলা দায়ের করেন।  

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১