আপডেট : ০৬ January ২০১৯
আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসনমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানির জন্য আগামী মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়েছে। গতকাল শনিবার রাতে সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার বাদ আছর মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানি তার বেইলি রোডের সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে। দলের সব নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের কুলখানিতে শরিক হয়ে মরহুমের জন্য দোয়ায় শামিল হওয়ার জন্য অনুরোধ করছি।’ গত বৃহস্পতিবার সৈয়দ আশরাফুল ইসলাম ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কয়েক মাস ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গতকাল শনিবার তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। আজ ঢাকায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১