বাংলাদেশের খবর

আপডেট : ২৩ December ২০১৮

কলমাকান্দায় বিএনপির পাঁচ সমর্থক আটক


নেত্রকোনা জেলার কলমাকান্দায় শনিবার ভোরে বিএনপির সমর্থক পাঁচজনকে পৃথক এলাকায় নিজ বাড়ী থেকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার কৈলাটি ইউনিয়ন ৪ নং ওয়ার্ড মই পুকুরিয়া গ্রামের বিএনপি'র সমর্থক মোজাম্মেল (৫২) , বড়খাপন ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিশাড়া গ্রামের বিএনপি'র সমর্থক মোস্তফা কামাল (৩০), বিল্লাল হোসেন মিলন (৩২), কারিমুল ইসলাম (৩৩) ও মো. শামসুজ্জামান (৫০) ।

এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে তিনি প্রতিনিধিকে বলেন - আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

আটককৃতদের আজ রোববার বিকালে  নেত্রকোনা জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১