আপডেট : ০৫ December ২০১৮
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ১৯৬৩ সালের এই দিনে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের রাজধানী বৈরুতের এক হোটেল কক্ষে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে ‘গণতন্ত্রের মানসপুত্র’ আখ্যা পান তিনি। শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। যথাযোগ্য মর্যাদায় সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে আজ সকাল ৮টায় ঢাকার হাইকোর্ট এলাকাসংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত করবে। জাতীয় গণতান্ত্রিক লীগ সকাল সাড়ে ৮টায় আলোচনা সভার আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান এতে প্রধান অতিথি থাকবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল এক বিবৃতিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিবৃতিতে তিনি গণতন্ত্রের মানসপুত্রের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এবং জনগণের প্রতি আহ্বান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১