আপডেট : ০২ December ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, কাদের সিদ্দিকীসহ হেভিওয়েট অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র ও হলফনামায় দেয়া তথ্য এবং প্রার্থীর নামে কোন ফৌজদারি বা দুর্নীতির মামলা রয়েছে কিনা এসব বিষয় বিবেচনা করেই নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন নির্বাচনী কর্মকর্তারা। ভুল তথ্যের কারণেও অনেক আলোচিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। মনোনয়ন বাতিলের তালিকায় এখন পর্যন্ত যেসব হেভিওয়েট প্রার্থীর নাম পাওয়া গেছে তারা হলেন- বগুড়া-৬, ৭ ও ফেনী-১: বেগম খালেদা জিয়া ২. পটুয়াখালী-৩: গোলাম মওলা রনি (বিএনপি) ৩. হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া (গণফোরাম) ৪. কুমিল্লা-৩: মজিবুল হক (বিএনপি) ৫. কুমিল্লা-৫: অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস (বিএনপি) ৬. সিলেট-৩: আব্দুল কাইয়ুম চৌধুরী (বিএনপি) ৭. রাঙামাটি: আশীষ দাশগুপ্ত (স্বতন্ত্র), অমর কুমার দে (স্বতন্ত্র) ৮. ঢাকা-৫: সেলিম ভুঁইয়া (বিএনপি) ৯. ঢাকা-৬: সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন (বিএনপি) ১০. ঢাকা-৭: নাসিমা আক্তার (বিএনপি) ১১. ঢাকা-৯: আফরোজা আব্বাস (বিএনপি) ১২. ঢাকা-১০: খন্দকার ফরিদুল আকবর (গণফোরাম) ১৩. ঢাকা-১৭: নাজমুল হুদা ১৪. জামালপুর-১: এ. রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি) ১৫. জামালপুর-৪: ফরিদুল কবীর তালুকদার শামীম (বিএনপি) ও মামুনুর রশীদ জোয়ারদার (জাপা-এরশাদ) ১৬. টাঙ্গাইল-৪ ও ৮: কাদের সিদ্দিকী (কৃষক-শ্রমিক জনতা লীগ) ১৭. কুড়িগ্রাম-৪: জাকির হোসেন (আওয়ামী লীগ), ইমরান এইচ সরকার (স্বতন্ত্র) ১৮. চট্টগ্রাম-৩: এটিএম আবু তাহের (বিএনপি) ও আসলাম চৌধুরী (বিএনপি) ১৯. চট্টগ্রাম-৫: মীর নাসির উদ্দিন (বিএনপি) ও তার ছেলে মীর হেলাল (বিএনপি) ২০. চট্টগ্রাম-৭: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী (বিএনপি) ও তার ছেলে সামির কাদের চৌধুরী (বিএনপি) ২১. চট্টগ্রাম-৮: এম মোরশেদ খান (বিএনপি) ২২. শেরপুর-১: মো. হযরত আলী (বিএনপি) ২৩. নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু (বিএনপি) ২৪. পটুয়াখালী-১: এ.বি.এম রুহুল আমীন হাওলাদার (জাতীয় পার্টি) ২৫. পটুয়াখালী-২: শহিদুল আলম তালুকদার (বিএনপি)। ২৬. হলফনামায় স্বাক্ষর না থাকায় হবিগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। ২৭. হলফনামায় স্বাক্ষর না থাকায় বাদ পড়েছেন মহাজোটের আরেক প্রার্থী বর্তমান এমপি ও বিরোধীদল জাতীয় পার্টির হুইপ সেলিম উদ্দিন। তিনি সিলেট-৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ২৮. রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। ২৯. রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা। ৩০. রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি নেতা এবং উপজেলা চেয়ারম্যান কারাবন্দি আবু সাঈদ চাঁদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১