বাংলাদেশের খবর

আপডেট : ০২ December ২০১৮

কুমিল্লায় আ.লীগের চার বিদ্রোহীসহ ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল


কুমিল্লায় মনোনয়ন যাচাই বাছাইয়ে ১৩৪ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের চার বিদ্রোহীসহ ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকী ৯৮ প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করেন কুমিল্লা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

ঋণ খেলাপি,ভোটার স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে কুমিল্লায় মনোনয়ন বাতিল করা হয়।

বাতিল হওয়া উল্লেখযোগ্য প্রার্থীরা হচ্ছেন- কুমিল্লা-২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ আবদুল মজিদ, কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হক, তার ভাই স্বতন্ত্র প্রার্থী কাজী জুন্নুন বসরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও তার ছেলে আহসানুল আলম কিশোর,কুমিল্লা- ৪ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ। কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ইউনুস এবং কুমিল্লা-১০ আসনে আবদুল গফুর ভূইয়া।

এদিকে কুমিল্লা-১ আসনে ৩জন, কুমিল্লা-২ আসনে ৫জন, কুমিল্লা-৩ আসনে ১০জন, কুমিল্লা-৪ আসনে ৫জন, কুমিল্লা-৫ আসনে ৪জন এবং কুমিল্লা-৬ আসনে ১জন, কুমিল্লা-৮ আসনে ১জন, কুমিল্লা-৯ আসনে ৩জন, কুমিল্লা-১০ আসনে ৩জন, কুমিল্লা-১১ আসনে ১জনসহ সর্বমোট ৩৬ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। কুমিল্লা-৭আসনে কারো প্রার্থীতা বাতিল করা হয়নি।

এদিকে মনোনয়ন বাতিল হওয়া কুমিল্লা-৩ আসনের বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হক অভিযোগ করেন, ২০১৮-১৯ অর্থ বছরের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সম্পদের বিবরণসহ সব কিছুই হলফনামায় দেওয়া হয়েছে। ষড়যন্ত্র করে ফাইল থেকে আয়করের একটি কাগজ গায়েব করে দেয়া হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

 

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, যে সব প্রার্থীর মনোনয়নপত্রের সাথে বিধি মোতাবেক তথ্য ও কাগজ পত্রের সমস্যা আছে তাদেরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে ইচ্ছেকৃতভাবে কারও কাগজপত্র সরিয়ে ফেলার বিষয়টি সঠিক নয়। তবে কোনো প্রার্থী ইচ্ছে করলে নির্বাচনে কমিশনে এ বিষয়ে আপিল করতে পারবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১