আপডেট : ০২ December ২০১৮
দিনাজপুরের ঘোড়াঘাটে ৬০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। আজ রবিবার সকাল ১১ টার সময় ঘোড়াঘাট আজাদমোড় থেকে তাকে আটক করা হয় । ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানায়, ঘোড়াঘাট আজাদমোড়ে সন্দেহ জনক একটি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি হিরো হোন্ডা(গাইবান্ধা-হ ১১-১০০৪) মোটর সাইকেল জব্দ করা হয়। তার নাম মোঃ আহসান হাবীব(৩৫)। সে গাইবান্ধা সদর উপজেলার মৃত মইনুল উদ্দীনের ছেলে। আটককৃতের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় থানায় মামলা ধারায় মামলা দায়েরের ব্যবস্থা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১