আপডেট : ২৬ November ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের জন্য লটারির মাধ্যমে ছয়টি আসন ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ হবে। প্রাথমিকভাবে ইভিএম ব্যবহারের যোগ্য বিবেচিত ৪৮টি আসনের মধ্যে দ্বৈবচয়নের ভিত্তিতে এ ছয়টি আসন চূড়ান্ত করার পর সোমবার তা ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১