আপডেট : ২১ November ২০১৮
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী যুবক হোসেন আলীসহ গ্রেফতার ছয়জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য আসামিরা হলো মো. সোহাগ ভূঁইয়া, মো. আব্বাস আলী, মো. আশরাফুল ইসলাম (রবিন), মো. জাকির হোসেন উজ্জ্বল ও মো. মাহাবুবুুল আলম। গতকাল মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করে পুলিশ ১০ দিন রিমান্ডের আবেদন জানান। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে আসামিদের জামিনে মুক্তি দেওয়ার আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১