বাংলাদেশের খবর

আপডেট : ২০ November ২০১৮

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে অতিরিক্ত রুট অনুমোদন সেবা চালু


ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে অতিরিক্ত রুট অনুমোদন সেবা চালু হয়েছে। বৈধ ভিসায় অতিরিক্ত রুট অনুমোদনের সব আবেদন বাংলাদেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) গ্রহণ করা হবে।

ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, বৈধ ভিসায় অতিরিক্ত রুট অনুমোদনের সব আবেদন ২২ নভেম্বর ২০১৮ হতে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) গ্রহণ করা হবে। আর এই সেবার জন্য প্রক্রিয়াকরণ ফি হিসেবে আইভিএসিকে ৩০০ টাকা পরিশোধ করতে হবে।

এতে বলা হয় , সকল আইভিএসিতে রুট অনুমোদনের আবেদন জমা দেয়ার জন্য আলাদা কাউন্টার থাকবে। একজন আবেদনকারী বিদ্যমান ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং গেদে/হরিদাসপুর রেল ও সড়কপথ ছাড়াও অতিরিক্ত দু’টি রুটের জন্য আবেদন করতে পারবেন।

ভারতীয় হাই কমিশন ও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইট https://www.hcidhaka.gov.in/pdf/endorsementofportapplicationform.pdf  ও http:// www.ivacbd.com/ Other-Forms আবেদন ফর্ম পাওয়া যাবে।

এছাড়াও এখন থেকে ভারতীয় হাই কমিশন, ঢাকা কিংবা চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সহকারী হাই কমিশনগুলোতে অতিরিক্ত রুট অনুমোদনের কোন আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১