আপডেট : ১৯ November ২০১৮
নাটোর পৌর হকার্স মার্কেট মালিকদের এক সভা স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হকার্স মার্কেটের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শেষে আব্দুর রাজ্জাককে সভাপতি এবং মিরাজুল ইসলাম টুটুলকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নাটোর পৌর হকার্স মার্কেট মালিক সমিতির দ্বি-বার্ষিক গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কে এম হাবিবুর রহমান, সহ-সভাপতি আব্দুস ছাত্তার খাঁন চৌধুরী, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, প্রচার সম্পাদক শওকত আলী, দফতর সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ আমিন শেখ এবং আইন বিষয়ক সম্পাদক এস এম মঞ্জুরুল হাসান। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন জুলফিকার হায়দার জোসেফ, শাজাহান আলী, আব্দুল মোমিন, মঈন উদ্দিন ও সাইফুল ইসলাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১