বাংলাদেশের খবর

আপডেট : ১২ November ২০১৮

ঐক্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান খালেদা জিয়ার

আজ সোমবার বিকেলে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংগৃহীত ছবি


জনগণের জন্য যে ঐক্য করা হয়েছে- তা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ সোমবার বিকেলে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের পাঁচজন নেতা স্বাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

স্বাক্ষাৎ শেষে খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, জনগণের জন্য যে ঐক্য করা হয়েছে, তা নিয়ে এগিয়ে যেতে বলেছেন খালেদা জিয়া। এছাড়া তিনি সবার সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে তেমন আলোচনা হয়নি। তার শারীরিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ, অনেক দিন পর তার সঙ্গে দেখা করার অনুমতি পেলাম। ওনাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় সেখান থেকে আবার কারাগারে নেওয়া হয়েছে।

এর আগে, আজ দুপুর সোয়া ২টায় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির পাঁচ নেতা কারাগারে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান।  ফখরুল ছাড়া অন্য নেতারা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।  জিয়া অরফনেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুইটি মামলায় খালেদা জিয়াকে ১৭ বছর জেল দিয়েছেন আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১