আপডেট : ১০ November ২০১৮
রাজবাড়ীর গোয়ালন্দে অস্ত্র ও গুলিসহ ইয়ার আলী (৪৭) নামের এক চরমপন্থী সদস্যকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়ার আলি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট (অন্তার মোড়) গ্রামের ফেলু প্রামানিকের ছেলে। গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের ডাইবেশন মোড় হতে দেবগ্রাম ইউপিগামী পাকা সড়কের ছোট ব্রিজ এলাকা থেকে ইয়ার আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, গ্রেফতার ইয়ার আলী চরমপন্থী দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পাবনা থানায় দুইটি হত্যা ও রাজবাড়ী সদর থানায় দুইটি অস্ত্র মামলা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১