বাংলাদেশের খবর

আপডেট : ০৭ November ২০১৮

লাকসামের পল্লীতে আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই

পুড়ে যাওয়া একটি দোকান সংগৃহীত ছবি


কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।এতে মনপাল হাজী মার্কেট সংলগ্ন আনিস মার্কেটের পাঁচটি দোকান পুড়ে যায়।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম,লাকসাম থানার ওসি মনোজ কুমার দে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।

গ্রামবাসীর ধারণা,মার্কেটের ভেতরে ব্যাটারি চালিত অটো রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে এই ঘটনা ঘটে। এতে মহিন উদ্দিনের কসমেটিকস, আবদুল হকের মুদি দোকান, কাঠ দোকানসহ পাঁচটি দোকান পুড়ে যায়।

লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

দোকান ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১