আপডেট : ০৮ July ২০১৮
বেশ কিছু দিন ধরেই চালকবিহীন গাড়ি নিয়ে কাজ করছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ডেইমলার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই চীনের বেইজিং শহরের রাস্তায় পরীক্ষামূলকভাবে মার্সিডিজ-বেঞ্জের চালকবিহীন গাড়ি নামানো হবে। চীনের বাইরের প্রতিষ্ঠান হিসেবে ডেইমলারই প্রথম জনবহুল রাস্তায় চালকবিহীন গাড়ি নামানোর অনুমতি পেয়েছে যা লেভেল ৪ লাইসেন্স নামে পরিচিত। এ লাইসেন্সের অধীনে চালকবিহীন গাড়ি কোনো চালক ছাড়াই চীনের রাস্তায় পরিচালনা করতে পারবে প্রতিষ্ঠানটি। দেশটিতে ডেইমলারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাইদু অ্যাপোলো। তাদের তৈরি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে মার্সিডিজ-বেঞ্জের চালকবিহীন গাড়িগুলোতে। লাইসেন্স পাওয়ার আগে এ প্রযুক্তি এবং গাড়িগুলো নিয়ে কঠোর পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল দুই প্রতিষ্ঠানকেই। ডেইমলার জানিয়েছে, চালকবিহীন গাড়ি হলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরীক্ষামূলক পর্যায়ে প্রতিটি গাড়িতে একজন চালক থাকবেন। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, বেইজিংয়ের ট্রাফিক পরিস্থিতি অন্যান্য শহরের তুলনায় কিছুটা ব্যতিক্রম এবং জটিল। এ রাস্তায় চালকবিহীন গাড়ির পরীক্ষা চালানোর মাধ্যমে প্রযুক্তিটিকে আরো সমৃদ্ধ করা সম্ভব হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১