‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ পেল আহমেদ ফুড প্রোডাক্টস

সংগৃহীত ছবি

ব্যবসার খবর

‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ পেল আহমেদ ফুড প্রোডাক্টস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ মে, ২০২২

আহমেদ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ প্রথম স্থান অর্জন করেছে। আহমেদ ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ সম্মানজনক এ পুরস্কারটি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি -এর হাত থেকে গ্রহণ করেন।

শিল্প মন্ত্রণালয় প্রদত্ত এ পুরস্কারের ক্ষুদ্র শিল্প ক্যাটাগরি (উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা) জন্য ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ অর্জন করলো আহমেদ ফুড প্রোডাক্টস, যা তাদের অব্যাহত উৎপাদনশীলতা ও পণ্যের মান উন্নয়নে উত্তরোত্তর সাফল্যের স্বীকৃতি। শিল্প মন্ত্রণালয় ২৬টি শিল্পপ্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার ২০২০ প্রদান করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি গত রোববার রাজধানী ঢাকার প্যান প্যসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) ।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

অনুষ্ঠানে আহমেদ ফুড প্রোডাক্টস এর ম্যানেজিং ডিরেক্টর মিনহাজ আহমেদ ও ডেপুটি ম্যানেজার নাজমুল হক (মার্কেটিং অপারেশন) সহ আহমেদ ফুড প্রোডাক্টস এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ শিল্প প্রতিষ্ঠানের  মান ব্যবস্থাপনার প্রতি দৃঢ় অঙ্গীকারেরই একটি প্রতিফলন। আহমেদ ফুড প্রোডাক্টস এর আনন্দঘন এ মুহূর্তে শিল্প মন্ত্রণালয় এবং আহমেদ ফুড প্রোডাক্টস -এর সকল ক্রেতা, অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের তাদের নিরন্তর আস্থা এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়।  

উল্লেখ্য, আহমেদ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড রপ্তানীমুখী তৈরি কৃষি প্রক্রিয়াজতকরণ পণ্য হিসেবে বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্তপূর্ণ অবদান রেখে চলছে।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads