নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় তিন সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার ইসি সচিবালয় থেকে এই চিঠি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে তিন সাংসদের কাছ পাঠানো হয়েছে।
তিন সাংসদ হলেন- ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খান, যশোর-৪ আসনের রনজিত কুমার রায় ও নোয়াখালী-৪ আসনের একরামুল করিম চৌধুরী। ইসি সচিবালয় সূত্র এই তথ্য জানিয়েছে।
উপজেলা নির্বাচনের আচরণবিধি অনুযায়ী সাংসদেরা এই নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না। তবে কোনো সাংসদ কোনো উপজেলার ভোটার হলে কেবলমাত্র ভোট দেওয়ার জন্য তিনি ভোটকেন্দ্রে যেতে পারবেন।





