১৬ ডিসেম্বরের আগেই রাজাকারের তালিকা প্রকাশ:  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সংগৃহীত ছবি

রাজনীতি

১৬ ডিসেম্বরের আগেই রাজাকারের তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৮ নভেম্বর, ২০১৯

চলতি বছর মহান বিজয় দিবসের আগেই রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, এরই মধ্যে রাজাকারদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসকদের কাছে চিঠি দেওয়া হয়েছে। সবার কাছ থেকে তালিকা নিয়ে ১৬ ডিসেম্বরের আগেই রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। এছাড়া পাঠ্যবইয়ে মুক্তিযোদ্ধা ও রাজাকারদের  ভূমিকা নিয়ে লেখাও সংযুক্ত করা হবে।

আজ শুক্রবার গাজীপুরের রথখোলায় বঙ্গতাজ মিলনায়তনে ঢাকা-ময়মনসিংহ বিভাগের মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটি এই সভার আয়োজন করে।

মতবিনিময় সভার প্রধান অতিথি বক্তব্যে মন্ত্রী বলেন, আগামী জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেওয়া হবে। পরিচয়পত্রের পেছনে তারা কি কি সুযোগ-সুবিধা পাবেন তা লেখা থাকবে।

তিনি বলেন, জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের সব কবর একই ডিজাইনে করে দেয়ার প্রকল্পের কাজ শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে মুক্তিযোদ্ধা এবং রাজাকারদের ভূমিকা নিয়ে লেখা সংযুক্ত করা হবে।

মোজাম্মেল হক আরও বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে অসন্তোষ আছে, যা হওয়া উচিত তা হয়নি। আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষপূর্তির বছর ২০২০ সালে তা পূরণ করা হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মো. রশিদুল আলম।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের পরিচালনায় অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতার উজ্জামান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, গাজীপুর-৩ আসনের এমপি মো. ইকবাল হোসেন সবুজ, মুক্তিযোদ্ধা আবদুল হক, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads