বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ কারণে ভোট দিতে গিয়ে বাধা মুখে পড়েছেন এফডিসিতে যান এ জ্যেষ্ঠ অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ভোট দিতে এফডিসিতে যান এ জ্যেষ্ঠ অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা। কিন্তু নির্বাচনী পাস না থাকায় তাকে ভেতরে ঢুকতে বাধা দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ।
এই সময় সোহেল রানাকে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পাস ছাড়া কেউ এফডিসিতে ঢুকতে পারবেন না।
পরে অন্য শিল্পীরা গিয়ে সোহেল রানাকে এফডিসির ভেতরে নিয়ে যান।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এখানে চলচ্চিত্র শিল্পীদের কোনো নির্বাচন হচ্ছে? এটা হচ্ছে পুলিশের নির্বাচন। আমার অভিনয়জীবনে এমন বাজে নির্বাচন কখনো দেখিনি।”
তিনি আরো বলেন, “চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে এত পুলিশ পাহারা কেন থাকবে? আগে এফডিসির সব নির্বাচন হয়েছে উৎসবমুখর পরিবেশে। কিন্তু এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দেখে মনে হচ্ছে এটা পুলিশের ক্যাম্প।”
এবার নির্বাচনে ১৮টি পদের জন্য ২৭ জন লড়ছেন। তিনটি পদে অন্য প্রার্থী না থাকায় আগেই ফলাফল চূড়ান্ত হয়ে গেছে।
২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৪৯। এবারের নির্বাচনে প্যানেল মাত্র একটি- জায়েদ মিশা প্যানেল। বাকিরা স্বতন্ত্র লড়াই করছেন।





