আইন-আদালত

সোনাইমুড়ীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ জুলাই, ২০২৩

মোরশেদ আলম, সোনাইমুড়ী(নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী সোনাইমুড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন পেশাদার ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার
করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে পুলিশ।
পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বগাদিয়া আমির উদ্দিন হাজী বাড়ির সামনে খড়ের স্তুপের ভিতর থেকে ১টি
পাইপগান,২টি বার বোর কার্তুজ,ধারালো ছুরি,বাটালিসহ টিন ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার জালিয়াকান্দি গোলন্দাজ বাড়ীর বেলাল হোসেন
(৩৭),মনির হোসেন (৩০),অপরজন নোয়াখালীর বেগমগঞ্জের কোয়ারিয়া গ্রামের মোঃ জাকির হোসেন (৩৬)।
সোনাইমুড়ী থানার ওসি মো. জিয়াউল হক জানান,গ্রেফতারকতৃ তিন ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ একাধিক
মামলা রয়েছে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আসামীদের বিরুদ্ধে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads