মহানগর

সাবেক মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হবে।

এর আগে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।

শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। একই আসন থেকে পরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সালে শাজাহান খানকে প্রথম নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। মন্ত্রী থাকা সময় তার বিরূদ্ধে ব্যাপক দুর্নীতি-অনিয়মের অভিযোগ ওঠে। তবে নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্যের কারণে তিনি সবচেয়ে বিতর্কিত হন। সেসময় রাজধানীর বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর বাসচাপা নিয়ে মন্তব্য করেন শ্রমিক ফেডারেশনের এই কার্যকরী সভাপতি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads