সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ ছাত্র নিহত

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ ছাত্র নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ মার্চ, ২০২০

সাতক্ষীরায় মহাসড়কের পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সামনে জরুরী ঔষধবাহী একটি মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল আরোহী পাটকেলঘাট থানার শাকদহ গ্রামের মাদার মন্ডলের ছেলে ও পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশিষ কুমার মন্ডল (১৭) এবং একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে ও ইসলামকাটি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুকুন্দ কুমার মন্ডল(১৯)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে আশিষ ও মুকুন্দ মন্ডল একটি মোটরসাইকেলে পাটকেলঘাটা বাজারের দিকে আসছিল। তারা কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সামনে পৌছালে সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি জরুরী ঔষধবাহী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই ছাত্র গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, মোটরসাইকেল আরোহী দুই ছাত্র দুর্ঘটনায় গুরুতর আহত হলে এলাকাবাসীরা তাদের হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads