সাতক্ষীরারা পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক শরিফুজ্জামানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আশংকাজনক অবস্থায় শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের কাশেমপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
ধর্ষক শরিফুজ্জামান জেলার কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের শেখ ওহিদুজ্জামানের ছেলে ও সাতক্ষীরা পলিটেকনিকের ছাত্র।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কাশেমপুর এলাকার বাসিন্দা পাঁচ বছর বয়সী মেয়েটি বাড়ির পাশে খেলা করছিল। তার পাশে একটি ছাত্রাবাস আছে। ধর্ষক শরিফুজ্জামান শিশুটিকে ফুসলিয়ে তার রুমের ভিতর নিয়ে যেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়ি যেয়ে তার পিতা মাতার কাছে ঘটনাটি বললে তারা সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করে। পরে শনিবার গভীর রাতে কাশেমপুর এলাকার অন্য একটি ছাত্রাবাস থেকে ওই ধর্ষককে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।





