সখীপু‌রে মোটরসাই‌কেল চাপায় শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

দুর্ঘটনা

সখীপু‌রে মোটরসাই‌কেল চাপায় শিশুর মৃত্যু

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১ মার্চ, ২০২০

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল চাপায় চাঁদনী সরকার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেলে উপজেলার কালিদাস পশ্চিমপাড়া দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদনী ওই এলাকার কবু সরকারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সখীপুর-কালিদাস সড়কের দাখিল মাদরাসার সামনে সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল চাঁদনী সরকারকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন। দ্রুতগামী মোটরসাইকেলটি শিশুটিকে চাপা দি‌য়েই পালিয়ে যায়।

সখীপুর উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads