সখীপুরে কিশোরীকে গণধর্ষণ, ভিডিও ধারণ

প্রতীকী ছবি

অপরাধ

সখীপুরে কিশোরীকে গণধর্ষণ, ভিডিও ধারণ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ, ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর প্রেমিক যুগলকে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করা হয়।

এ ঘটনায় আজ রোববার সকালে ধর্ষিত কিশোরীর বাবা সখীপুর থানায় পাঁচজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন। পুলিশ জালাল উদ্দিন (২৫) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে। কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার বিকেলে ওই কিশোরী তার প্রেমিকের সঙ্গে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের উলিয়াচালা খেলার মাঠের পাশে বসে গল্প করছিল। এ সময় ওই ইউনিয়নের দক্ষিণ ঘাটেশ্বরী গ্রামের ইস্রাফিলের ছেলে সাদ্দাম হোসেন (২৭) তার বন্ধু আশরাফুল (২৬), জালাল (২৫), নজরুল (৩০) ও আফাজ (২৩) মোটরসাইকেল নিয়ে সেখানে যায়। পরে ওই প্রেমিক যুগলকের হাত মুখ বেঁধে পাশের একটি বনে নিয়ে যায়। সেখানে তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রেমিক আবদুর রহিমকে (বাবু) গাছের সঙ্গে বেঁধে রেখে সাদ্দাম, আশরাফুল ও জালাল ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে এবং ধষর্ণের ভিডিও ধারণ করা হয়। এরপর প্রেমিক যুগলকে বিবস্ত্র করে তাদের নানা আপত্তিকর দৃশ্যও মুঠোফোনে ধারণ করে তারা। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে তাদের ওপর এ পাশবিক নির্যাতন। রাত ৯টার দিকে ঘটনা কাউকে বললে অশ্লীল ভিডিও ও ছবি ফেসবুক ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি তাদের ছেড়ে দেওয়া হয়।

ধর্ষণের শিকার ওই কিশোরী জানায়, আমার বন্ধুকে নিয়ে আলাপ করছিলাম। হঠাৎ ওরা আমাদের কাছে এসে হুমকি-ধামকি দিতে থাকে। একপর্যায়ে জোরপূর্বক আমাদের তুলে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য হিরো তালুকদার বলেন, ঘটনাটি দুঃখজনক ও নিন্দনীয়। এর সঙ্গে জড়িতরা এলাকার চিহ্নিত বখাটে। এ অমানসিক ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

ওই কিশোরীর বাবা বলেন, আমি অসহায় দরিদ্র মানুষ। আমার মেয়েটার সর্বনাশ যারা করলো আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।

সখীপুর থানার ওসি (তদন্ত) ও মামলার আইও লুৎফুল কবির বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ভিডিও ধারণ করা মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads