সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় জামিলা খাতুন (৫৫) নামের এক বৃব্দ নিহত হয়েছেন।
আজ রবিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক পাড় হওয়ার সময় এ ঘটনা ঘটে।
জামিলা খাতুন (৫৫) শাহজাদপুর পৌর এলাকার প্রাণনাথ পুর গ্রামের মৃত কোরব আলী সরকারের স্ত্রী।
এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম জানান, রবিবার সকাল নয়টার দিকে ওই মহিলা মাদলা গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মহাসড়ক পাড় হওয়ার সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তার মাথা থেতলে গিয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে হাইওয়ে পুলিশ তাদের কাছে থেকে লাশ বুঝে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।





