মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক হাজার ৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. আকাইদ (১৯) কে আটক করেছে র্যাব-১১। আজ বুধবার দুপুরে উপজেলার হলদিয়া বাজার ব্রিজের পশ্চিম পাশের বিক্রমপুর সুপার মার্কেটের (মৃধা মার্কেট) সামথে থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার কুমারভোগ ইউনিয়নের খড়িয়া (গুচ্ছগ্রাম) গ্রামের মো. নূর নবীর পুত্র।
র্যাব-১১ সূত্রে জানা যায়, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নের্তৃত্বে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন হলদিয়া বাজারস্থ হলদিয়া বাজারের ব্রিজের পশ্চিম পার্শ্বে বিক্রমপুর সুপার মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আকাইদ (১৯) কে আটক করে।
এ সময় তার কাছ থেকে এক হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ এক লাখ আটাশ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য তিন লক্ষ এক হাজার পাঁচশত টাকা। এ সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।





