রাবিতে আন্দোলন অব্যাহত

রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের (রাবি) পপুলেশন সাইন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

বিষয়কোড অন্তর্ভূক্তির দাবি

রাবিতে আন্দোলন অব্যাহত

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জানুয়ারি, ২০২০

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)-তে বিষয়কোড অন্তর্ভূক্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোল অব্যাহত রেখেছে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের (রাবি) পপুলেশন সাইন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিভাগের সামনে থেকে র‌্যালি বের করে প্যারিস রোডে মানববন্ধন করে শিক্ষার্থীরা। সেখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ‘আমাদের বিষয়কোড না থাকার কারনে আমাদের কোন পরিচয় নেই। এ কারনে আমরা সবরকম সুবিধা থেকে বঞ্চিত। আমরা যখন অনার্স শেষ করে একটি চাকরিতে আবেদন করতে যাই তখন আমাদের অন্যান্য পছন্দক্রমে পূরণ করে আবেদন করতে হয়। আমরা পিএসসি অধীনস্থ উচ্চ বিদ্যালয়ের নন-ক্যাডার পদগুলোতেও যেতে পারি না। দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব বিদ্যালয়ে পড়ার পাশাপাশি বিভাগ প্রতিষ্ঠার ২৪ বছরেও যদি আমাদের বিষয়ের নির্দিষ্ট কোড না থাকে তাহলে এর চেয়ে আর কিছু কষ্টের হতে পারে না।

আন্দোলকারীরা আরও বলেন, আমাদের বিভাগের শিক্ষকরা দীর্ঘদিন যাবত পিএসসি-তে যোগাযোগ করলেও আমাদের এখনো কোনো কোড দেয়া হয় নি। আমাদেরকে অতিসত্তর কোড না দেয়া হলে আমাদের আন্দোলন আরো বেগবান হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads