রাঙ্গুনিয়ায় দুই শিশুসহ মায়ের আত্মহত্যা

চট্টগ্রাম ম্যাপ

সারা দেশ

রাঙ্গুনিয়ায় দুই শিশুসহ মায়ের আত্মহত্যা

  • রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ এপ্রিল, ২০১৯

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুই মেয়ে শিশুসহ এক মা বিষপানে আত্মহত্যা করেছে।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার শিকদারপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা ডেইজি আক্তার ও তার দুই শিশু মেয়ে ইজা (৬) আক্তার ও ইসরাত নূর (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ডেইজি আক্তার তার দুই শিশু মেয়েকে নিয়ে বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads