ময়মনসিংহে ডাকাত ও ইয়াবা কারবারিসহ গ্রেপ্তার ৫

গোয়েন্দা পুলিশের হাতে উদ্ধারকৃত ইয়াবা

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

ময়মনসিংহে ডাকাত ও ইয়াবা কারবারিসহ গ্রেপ্তার ৫

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর, ২০১৯

ময়মনসিংহের ত্রিশালের নৈশ প্রহরী হত্যা ও ডাকাতির ঘটনায় ২ডাকাত ও ৩ ইয়াবা ব্যবসায়ীসহ ৫জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ত্রিশাল থানাধীন বৈলর বাজারস্থ একদল ডাকাত পিকআপ গাড়ী যোগে এসে একটি ব্যটারীর দোকানে ডাকাতি করতে চেষ্টা করে। এসময় বাধা প্রদান করায় লাঠি দিয়ে উপর্যপুরী আঘাত করে বাজারের প্রহরী লাল মিয়াকে হত্যা করে ঘটনাস্থলে ত্যগ করে ডাকাতদল।

এ ঘটনায় ত্রিশাল থানায় খুন সহ একটি ডাকাতি মামলা রজু হয়। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি শাহ কামাল আকন্দকে।

ডিবি পুলিশ মামলটি দীর্ঘ তদন্তের পর গত শনিবার রাতে ঢাকার বাড্ডা এলাকা হতে ভিকটিমের লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধার করে এবং ঘটনার সহিত জড়িত দুই জন ডাকাতকে শরীয়তপুর জেলার গুসাইরহাট থানা এলাকা হতে গ্রেফতার করে। ডাকাতির ঘটনায় ব্যবহৃত পিক আপ ভ্যান গাড়ী সহ হত্যাকান্ডে ব্যবহৃত কাঠের লাঠি উদ্ধার করে। গ্রেফতার হওয়ার পর ডাকাতরাও ঘটনার সহিত জড়িত মর্মে স্বীকার করেছেন। ডাকাতদের হাতে নিহত বাজারের নৈশ প্রহরীর লাল মিয়া(৫৫),এর বাড়ি ত্রিশাল থানাধীন বৈলর বাজা সংলগ্ন এলাকায়।

ডাকাতি ও হত্যাকান্ডে জড়িত থাকার অপরাধে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া ডাকাত রাজু মাতাব্বর(২১)এর বাড়ি শরীয়তপুর জেলার পালং থানা এলাকায়। ডাকাত রিপন খান জাফর (২৩), বরগুনা জেলার বরগুনা থানা এলাকায়।

রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিদায়ী পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
করে ।

এ ছাড়াও শনিবার রাতে জেলার নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে ৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লাল চাঁন মিয়া(২৮) নজরুল ইসলাম(২৬ কে এবং,কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে ৩২পিস ইয়াবাসহ মাদক কারবারি শরীফুল ইসলাম(২৫)কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads